বিবিএনিউজ.নেট | সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | প্রিন্ট | 417 বার পঠিত

বিনা পয়সায় রাস্তায় বই রাখা ও পড়া উৎসব… ছবিটি কানাডার টরেন্টোতে। এ উৎসবে শহরের সম্পূর্ণ রাস্তা বই দিয়ে ঢেকে দেওয়া হয়। যে যার ইচ্ছামত পুরনো বই রেখে যায় এবং সেখান থেকে যে যার ইচ্ছামত বই বেছে নিয়ে যায়। এটি মূলত রাতে করা হয়।
এ উৎসবের নাম ‘লিটারেচার বনাম ট্রাফিক’। ইন্টারনেট ঘেঁটে যতটুকু বুঝতে পারলাম এটি নিয়মিত কোন উৎসব নয়। মাঝে মাঝে এটির আয়োজন করা হয়। আইডিয়াটা চমৎকার সন্দেহ নেই। এরকম একটি উৎসব আমাদের শহরে করা গেলে খুব ভালো হতো। বই পড়ুয়াদের জন্য চমৎকার হতো বিষয়টি। টরন্টোর দেখাদেখি মেলবোর্ন ও নিউইয়র্ক এই উৎসব শুরু হয়েছে।
Posted ৩:৩০ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | Sajeed


