বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

কারণ ছাড়াই বাড়ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   472 বার পঠিত

কারণ ছাড়াই বাড়ছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর

কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সম্প্রতি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ৮ এপ্রিল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২৪ মার্চ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৬৫ টাকা ৯০ পয়সা। ৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ৯৯ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।

কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বীমা খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৪৪ কোটি ২৫ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ এক হাজার ৪০ কোটি ৪ লাখ টাকা। এ কোম্পানির ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার শেয়ারের মধ্যে ৫৯.৫৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭.৯২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৬ শতাংশ বিদেশি এবং ৩২.৪৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) ইপিএস হয়েছে ১০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৭ পয়সা। (জানুয়ারি-সেপ্টম্বর’২০) ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল এক টাকা ৩৭ পয়সা।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সা।

ইর্মাজিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৩০ জুন, ২০২০ পর্যন্ত অন্যান্য তথ্যের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ১১ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।