শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

বিবিএ নিউজ.নেট   |   সোমবার, ১১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   342 বার পঠিত

কাশেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজে লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ ঘোষণা দেয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৫ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (্ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। আগের বছর ইপিএস হয়েছিল ৬৭ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৪৫ পয়সা। আগের বছর ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৫৪ পয়সা।

এছাড়া, সমাপ্ত সময়ে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৭ টাকা। আগের বছরের একই সময় এনওসিএফপিএস ছিল ৮২ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:২৪ অপরাহ্ণ | সোমবার, ১১ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।