সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

কিছুটা অস্থিতিশীল বাজার পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক:   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   672 বার পঠিত

কিছুটা অস্থিতিশীল বাজার পরিস্থিতি

ভরা মৌসুমেও হঠাৎ করেই ফের বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। একই সাথে বাড়ছে রসুনের দামও। তবে স্থিতিশীল রয়েছে সবজি, ডিম ও মুরগির দাম।

সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। এদিকে দাম বেড়ে দেশি রসুন ১৪০-১৭০ কেজি দরে বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দামও। সব ধরনের চাল কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে।

তবে স্থিতিশীল ছিল সবজির বাজার। সরবরাহও রয়েছে পর্যাপ্ত। কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মান ভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২০ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ টাকা, কাঁকরোল ৩০ টাকা, শিম ৩০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, আলু ২০ টাকা, করলা ৪০ টাকা, পটল ৪০, শসা ৩০ টাকা, টমেটো ২৫ টাকা, ঢেঁড়স ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে।

মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের সরবরাহ রয়েছে। দামও স্থিতিশীল। ডিমও রয়েছে স্বাভাবিক দরে। আগের মতই হালি প্রতি ৩২ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে রমজান আসার আগেই মাংসের বাজারে কিছুটা অস্থিতিশীলতা দেখা গেছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৫৯০ থেকে ৬০০ টাকা, খাসির মাংস ৮৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মুরগির বাজার স্বাভাবিক রয়েছে। প্রতি কেজি বয়লার মুরগির ১২০ টাকা, পাকিস্তানি ২০০ টাকা, কক ১৫০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, রমজানের আগে আরো একধাপ দাম বাড়লো ছোলার। দাম বেড়ে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা দরে। গত সপ্তাহের মত বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। তবে আগের দামেই বিক্রি হচ্ছে মসুর ডাল, চিনি, আটা, ময়দাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12344 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।