বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯ প্রিন্ট ৯৫৭ বার পঠিত
ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টলি টেক্সটাইল লিমিটেড। এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য কোনো ধরনের মার্জিন ঋণ সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে। এর ফলে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে কোম্পানিটি। আর “এ” ক্যাটাগরির অধীনে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারিকৃত BSEC Directive No. SEC/CMRRCD/2009-193/177 and BSEC Order No. SEC/CMRRCD/2009-193/178 dated October 27, 2015 অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটাগরীতে উক্ত সিকিউরিটি ক্রয়ের জন্য ৩০ কার্যদিবস মার্জিন ঋণ প্রদান করা যাইবে না।
Posted ০২:০০ অপরাহ্ণ | বুধবার, ১৬ জানুয়ারি ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com