মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ক্যাটাগরি পরিবর্তন বিষয়ে কনফিডেন্স সিমেন্ট কর্তাদের তলব

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ক্যাটাগরি পরিবর্তন বিষয়ে কনফিডেন্স সিমেন্ট কর্তাদের তলব

শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি কোম্পানিটির ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত কারণে শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন বিষয়ে আলোচনা করতে তাদের তলব করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জেড ক্যাটাগরিতে অবনমনপ্রাপ্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিএসইসির একটি সভা তলব করা হয়েছে। বিএসইসির পক্ষ হতে কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক/সিইও, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিবকে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ০৮ ডিসেম্বর সকাল বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, জেড ক্যাটাগরিতে অবনমনপ্রাপ্ত কোম্পানিগুলোর সঙ্গে বসছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড বিতরণ জনিত নন- কমপ্লায়েন্সের কারণে অবনমনপ্রাপ্ত কোম্পানিগুলোর সঙ্গে সভার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় সমাধানে কাজ করছে বিএসইসি।

 

Facebook Comments Box

Posted ১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।