বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই ৪ কোম্পানির শেয়ারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   427 বার পঠিত

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই ৪ কোম্পানির শেয়ারে

ক্রেতা থাকলেও বিক্রেতা নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারে। আজ বুধবার (০৭ অক্টোবর) লেনদেন শুরু কিছু সময় পর কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। কোম্পানিগুলোর হলো : কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, কুইন সাইথ টেক্সটাইল এবং পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৮.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

এশিয়া ইন্স্যুরেন্স: মঙ্গলবার এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৫.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।

কুইনসাউথ টেক্সটাইল: মঙ্গলবার কুইন সাউথ টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা বা ৯.৬৬ শতাংশ বেড়েছে।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল : মঙ্গলবার পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের ক্লোজিং দর ছিল ৬.৩০ টাকায়। আজ ফান্ডটির ইউনিট লেনদেন শুরু হয়েছে ৬.৫০ টাকায়। সর্বশেষ ফান্ডটির ইউনিট লেনদেন হয়েছে ৬.৯০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ০.৬০ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।