বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ক্রয় প্রেসারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   396 বার পঠিত

ক্রয় প্রেসারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শেষ দিকে ক্রয় প্রেসারে সূচক একটানা বাড়তে থাকে। এদিন লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড় অবস্থান করছে ৪১৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৬০ লাখ ৩৮ হাজা টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪১৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৬৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪০০ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি ১৮ লাখ ২১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৭ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৭৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।