বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়া

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   118 বার পঠিত

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর এফবিসিসিআই অডিটরিয়ামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান, সাবেক সভাপতি এম এ কাশেম, মীর নাসির হোসেনসহ সংগঠনটির সাবেক নেতা ও কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন ব্যবসায়ী নেতারা।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানা মর্তুজা হাসান চৌধুরী।

মাহফিলে উপস্থিত সবাই প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ৭:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12349 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।