বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

গেইনার তালিকার শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   455 বার পঠিত

গেইনার তালিকার শীর্ষে প্রগতি ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবচেয়ে বেশি দর বেড়েছে প্রগতি ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.২০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪১.২০ টাকায়। অর্থাৎ আজ এই কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ১৩.৮১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে প্রগতি ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ৮.৮০ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৬.৮৩ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ, এসিআইয়ের ৬.০৭ শতাংশ, অলিম্পিকের ৫.৫১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.৬৫ শতাংশ, ম্যারিকোর ৪.৪৩ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৪১ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৩২ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।