শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

গেটওয়েতে আটকা টাকা ফেরতের বিষয়ে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ০৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   381 বার পঠিত

গেটওয়েতে আটকা টাকা ফেরতের বিষয়ে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ

বিকাশ ও নগদের মাধ্যমে গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের ২ কোটি ৬১ লাখ টাকা ফেরতসংক্রান্ত বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

একই সঙ্গে এই টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৭ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গেটওয়েতে আটকে থাকা ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত চেয়ে গত ২৪ অক্টোবর হাইকোর্টে রিট করেন ২২ গ্রাহক।

রিটের পক্ষে এদিন আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

আইনজীবী আশফাকুর রহমান বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে অর্ডার করা ২২ গ্রাহকের ২ কোটি ৬১ লাখ টাকা দুটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গেটওয়েতে আটকে রয়েছে। তারা এখনও পণ্য পাননি। অথচ বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার অনুসারে, ১০ দিনের মধ্যে পণ্য না দিলে অর্থ ফেরত দিতে হবে। এত দিনেও অর্থ ফেরত না পাওয়ায় রিট করা হয়। আদালত রিটের শুনানি নিয়ে অন্তবর্তীকালীন আদেশসহ রুল জারি করেছেন।’

অর্থসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩৭ অপরাহ্ণ | রবিবার, ০৭ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12321 বার পঠিত)
Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।