সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের গড়ে তুলতে হবে : ফরহাদ হোসেন

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ০২ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   528 বার পঠিত

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের গড়ে তুলতে হবে : ফরহাদ হোসেন

কাঙ্ক্ষিত সময়ে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে পর্যটন মোটেলের কনফারেন্স হলে বাাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন বিসিকের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে “বিসিকের খুলনা বিভাগের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মশালা” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং বিসিক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, রুপকল্প ২০২১ লক্ষ্য অর্জন এবং ২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে কাজ করে যাচ্ছে সরকার। ক্ষুদ্র এবং কুটিরশিল্পকে বাদ দিয়ে অর্থনৈতিক উন্নয়ন এবং প্রবৃদ্ধি অর্জন সম্ভব না। তাই শিল্পায়ন, প্রবৃদ্ধি অর্জন, রুপকল্প ২০২১ অর্জন এবং শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে দেশে যে প্রচুর তরুণ রয়েছে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে ক্ষুদ্র শিল্পের তরুণ উদ্যোক্তারা যাতে সব সুযোগ-সুবিধা পায় সেদিকে লক্ষ রাখতে হবে। এজন্য অর্থায়নসহ সব রকমের সহায়তার পাশাপাশি প্রশিক্ষণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বিসিকের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, উদ্যোক্তা খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরিতে বিসিকের কর্মকর্তাদের সব থেকে বড় ভূমিকা রাখতে হবে। উদ্যোক্তাদের সুবিধার্থে বিসিকের সেবা প্রদান করার মানসিকতা গতে তুলতে হবে এবং উদ্যোক্তা বান্ধব হতে হবে, যাতে তারা হয়রানির স্বীকার না হয় এবং প্রশিক্ষণ ও অর্থায়নসহ যাবতীয় সহযোগিতা পায়। বিসিকের প্রতিটি বিভাগের জন্য আলাদা ওয়েব সাইট করার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ইন্টারনেট ও ফেসবুক পেজ হালনাগাদ রাখতে হবে যাতে উদ্যোক্তারা কখন এবং কোথায় কি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং বিসিকের মেলাসহ সব তথ্য জানতে পারেন।

বিসিকের প্রশিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষকদের আধুনিক হতে হবে এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে, না হলে উদ্যোক্তারা প্রশিক্ষণ নিতে আসবে না। এছাড়া মেহেরপুরে বিসিকের যে প্লট খালি আছে, এগুলো বরাদ্দের পাশাপাশি প্রণোদনা দিয়ে এ এলাকায় ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান গড়ে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল হালিম, বিসিকের চেয়ারম্যান মোশতাকহাসান, মেহেরপুরের জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট মো. আতাউল গণি, প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আব্দুস ছালামও প্রিজম প্রকল্পের টিমলিডার আলী সাবেত। এ কর্মশালায় বিসিকের খুলনা বিভাগের জেলাগুলোয় কর্মরত প্রায় ৭০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12344 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।