বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

চলে গেলেন ন্যাশনাল লাইফের কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ১৯ জুলাই ২০২০   |   প্রিন্ট   |   425 বার পঠিত

চলে গেলেন ন্যাশনাল লাইফের কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল ফারুক। রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সোয়া ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর।

ন্যাশনাল লাইফের জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি বলেন, বেশ কিছুদিন ধরে তিনি করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বাদ জোহর নিজগ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে।

তার মৃত্যুতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পরিবারের সকল সদস্য গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তারা।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।