বুধবার ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

চার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু

  |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

চার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন।

ফান্ডগুলো হলো- পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল ইনআরবি মিউচ্যুয়াল ফান্ড। ৩০ জুন ২০২৪ অর্থবছরে এসব ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ২৩ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়।

পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ১৫ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ০৭ পয়সায়।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ৬৯ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৭ পয়সায়।

ইবিএল ইনআরবি মিউচ্যুয়াল ফান্ড : ৩০ জুন ২০২৪ অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ৮ টাকা ২৫ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) দাঁড়িয়েছে ১১ টাকা ১২ পয়সায়।

 

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।