শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ছয় কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   1218 বার পঠিত

ছয় কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি। কোম্পানিগুলো হলো-ইউনিক হোটেল, একমি ল্যাবরেটরিজ, এডিএন টেলিকম, ন্যাশনাল টি, তমিজ উদ্দিন টেক্সটাইল এবং নাভানা সিএনজি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনিক হোটেল সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল টাকা ৯৫ পয়সা। অন্যদিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা, আগের বছর আয় হয়েছিল ৮৮ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

এডিএন টেলিকম সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২ টাকা ৮৬ পয়সা। আগামী ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে নভেম্বর।

একমি ল্যাবরেটরিজ ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ৪২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৬ টাকা ৮৫ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

ন্যাশনাল টি ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে শুধু সাধারন শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১.৬৮ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪.২৭ টাকায়। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

তমিজ উদ্দিন টেক্সটাইল সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এ সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টকা ৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ১৮ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

নাভানা সিএনজি সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় শেয়ারপ্রতি আয় হয়েছে ২২ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৯০ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এজিএম এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Facebook Comments Box

Posted ৮:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।