বিবিএনিউজ.নেট
শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯ প্রিন্ট
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন আহমেদ। জ্যেষ্ঠ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন আহমেদ। এছাড়া সহসভাপতি হয়েছেন কেএম ইকবাল হোসেন ও কাজী আনোয়ারুল হক।
সমিতির পল্টনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএর পরিচালনা পরিষদের অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ফলাফল ঘোষণা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নির্বাচন বিধি অনুযায়ী গত ২০ জুলাই সমিতির পরিচালনা পরিষদের নতুন সাতজন সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সাত সদস্যসহ মোট ২১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০১৯-২০) সমিতির নেতৃত্ব দেবে।
Posted` ১১:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ আগস্ট ২০১৯
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com