মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জাপানে বাংলাদেশ মেলা শুরু

মঙ্গলবার, ১৮ জুন ২০১৯   প্রিন্ট   ৭১৭ বার পঠিত

জাপানে বাংলাদেশ মেলা শুরু

জাপানে বাংলাদেশের ভাবমূর্তির প্রসার এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াসে তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার থেকে জাপানের তকুশিমা প্রিফেকচারের নারুতো শহরে শুরু হয়েছে বাংলাদেশ মেলা।

টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাপানের নারুতো শহরসহ জাপানে বাংলাদেশের ব্রান্ডিং করতে এবং দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের নারায়ণগঞ্জ ও জাপানের নারুতো শহরের মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের উদ্যোগ চলমান রয়েছে। মেলার উদ্বোধন করেন নারুতো শহরের মেয়র মিচিহিকো ইজুমি, তকুশিমা জাপান-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তোশিয়াকি চুগান এবং বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মোহাম্মদ হাসান আরিফ।

বাংলাদেশের হস্তশিল্প, পোশাক, রিকশা, পর্যটন আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী নিয়ে মেলা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এছাড়া বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন জাপানি কোম্পানি মেলায় তাদের পণ্য প্রদর্শন করবে ও কার্যক্রম তুলে ধরবে।

Facebook Comments Box

Posted ০৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুন ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com