Ad
x

জেএমআই সিরিঞ্জের মূলধন বাড়বে ১১ কোটি টাকা

বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১১৩০ বার পঠিত

জেএমআই সিরিঞ্জের মূলধন বাড়বে ১১ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক :: পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে জাপানি কোম্পানি নিপরো করপোরেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রমতে, জেএমআই সিরিঞ্জ থেকে ১ কোটি ১১ লাখ শেয়ার কিনবো নিপরো করপোরেশন। যা নতুন করে ইস্যু করা হবে। এক্ষেত্রে জেএমআই সিরিঞ্জের পরিশোধিত মূলধন বাড়বে ১১ কোটি ১০ লাখ টাকা। জেএমআই সিরিঞ্জের পরিচালনা পর্ষদ সম্মতি প্রকাশ করেছে। তবে শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পাবে।

এদিকে নিপরো করপোরেশনের কাছে প্রতিটি শেয়ার কি দরে ইস্যু করা হবে, সে বিষয়ে আগামি ১৬ ফেব্রুয়ারি জেএমআই সিরিঞ্জের বিশেষ সাধারন সভায় (ইজিএম) নির্ধারন হবে। এক্ষেত্রে পরিশোধিত মূলধন ১১ কোটি ১০ লাখ টাকা বৃদ্ধি নিশ্চিত হলেও প্রিমিয়াম নির্ধারন হবে ওইদিন।

ইজিএমটি কনফারেন্স রুম, রেজিস্ট্রার অফিস, শান্তিবাগে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের জন্য ২৩ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com