রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ডমিনেজ স্টিলের আইপিও আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   441 বার পঠিত

ডমিনেজ স্টিলের আইপিও আবেদন শুরু আজ

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন আজ ১৯ অক্টোবর, সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে, চলবে ২৫ অক্টোবর, রোববার পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৩৭তম কমিশন সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, কোম্পানিটি আইপিওতে অভিহিত মূল্যে বা ১০ টাকা করে শেয়ার ইস্যুর মাধ্যমে এই ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ভবন নির্মাণ, ইলেট্রিক্যাল ইনস্ট্রলেশন, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় ও আইপিও খরচ পরিচালনা করা হবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট।

Facebook Comments Box

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।