বৃহস্পতিবার ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর নতুন এমডিকে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   381 বার পঠিত

ডিএসইর নতুন এমডিকে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের অভিনন্দন

স্টক ব্রোকার কোম্পানি ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়াকে।

মঙ্গলবার (১০ আগস্ট) ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রহমত পাশা রাজধানীর নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে তারিক আমিন ভুঁইয়ার সাথে সাক্ষাত করে তাকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় তিনি ডিএসইর নতুন এমডির হাতে তার প্রতিষ্ঠানের (ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড) একটি স্মারক তুলে দেন।

উল্লেখ, গত ২৫ জুলাই তারিক আমিন ভুঁইয়া ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার নিয়োগের বিষয়ে ডিএসইর দেওয়া প্রস্তাব অনুমোদন করে।

তারিক আমিন ভুঁইয়া দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রতিষ্ঠাকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্র্যাক ব্যাংকের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা (সিএএফও) ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।