অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ প্রিন্ট ৩২৬ বার পঠিত
আজ ২৭ নভেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের। আজ ডিএসইতে কোম্পানিটির ১৩ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা গ্রামীণ ফোনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৭ লাখ ২২ হাজার টাকার।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩২১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে।
১৩ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অগ্নী সিস্টেমস।
আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসসির ১২ কোটি ৬৪ লাখ ৯৫ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ৫৫ লাখ ৫১ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ১১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকা, আইসিবির ১০ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৯ কোটি ৩৪ লাখ ১২ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ৮ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা এবং ইসলামী ব্যাংকের ৮ কোটি ৫১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com