নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ প্রিন্ট ২৯১ বার পঠিত
আজ ২৫ জুলাই ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল হোটেলের । আজ কোম্পানিটির úানিটির ৩০ কোটি ২৩ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকার।
২১ কোটি ৬৬ লাখ ৩১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে আরডি ফুড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স, জেমিনি সি ফুড, লিগ্যাসি ফুটওয়্যার, লুব-রেফ বাংলাদেশ, এশিয়া ইন্সুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং এডিএন টেলিকম।
Posted ০৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com