|

Advertisement
×

ডিএসই’র সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে ওরিয়ন ফার্মা

শুক্রবার, ০১ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৮২৭ বার পঠিত

ডিএসই’র সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে ওরিয়ন ফার্মা

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৪ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬.৪০ টাকা বা ২১.১৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ফার্মা ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১৮.২৭ শতাংশ, লাফার্জহোলসিমের ১৭.৭১ শতাংশ, আইসিবির ১৭.১৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১৬.২৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫.৫৬ শতাংশ, সিলভা ফার্মার ১৫.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৪.৭৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৪.৬৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ১৪.৩৮ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০১ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com