শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ডিএসইর সিএফও মতিন পাটোয়ারীর পদত্যাগ

বিবিএ নিউজ.নেট   |   মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   283 বার পঠিত

ডিএসইর সিএফও মতিন পাটোয়ারীর পদত্যাগ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) পদ থেকে পদত্যাগ করেছেন আবদুল মতিন পাটোয়ারী। গত রোববার (৩ অক্টোবর) ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

সিএফওর পদে থাকা অবস্থায় নানা বিতর্কের জন্ম দেন আবদুল মতিন পাটোয়ারী। ডিএসইর কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। কর্মীদের সুযোগ-সুবিধা বন্ধ করলেও নিজের সুযোগ-সুবিধা ঠিকই বাড়িয়ে নেন। এ নিয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে বেশ ক্ষোভও দেখা দেয়।

এক সময় ডিএসইর ‘সি’ লেভেল অর্থাৎ প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও), প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদ তিনটি চুক্তিভিত্তিক ছিল। তবে কিছু কর্মকর্তা প্রভাব খাটিয়ে তা স্থায়ী করে নেন। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ এ তিনটি পদ ফের চুক্তিভিত্তিক করার সিদ্ধান্ত নেয়।

এর পরিপ্রেক্ষিতেই মতিন পাটওয়ারী পতদ্যাগপত্র জমা দিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অবশ্য ডিএসইর এমডি বরাবর পাঠানো পদত্যাগপত্রে মতিন পাটোয়ারী ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেছেন আগামী বছরের ১ জানুয়ারি।

Facebook Comments Box

Posted ২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।