মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ডিএসইর স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়ার যোগদান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   125 বার পঠিত

ডিএসইর স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়ার যোগদান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন স্নেহাশীষ মাহমুদ এন্ড কোম্পানির (এসএমএসি) ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া।

আজ (মঙ্গলবার) ডিএসইর ১১০৯তম পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনি যোগদান করেন৷ স্টক এক্সচেঞ্জটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে তার নিয়োগ অনুমোদন দেয়৷

স্নেহাশীষ বড়ুয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো সদস্য (এফসিএ) এবং হিসাবরক্ষণ প্রতিষ্ঠান স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা পার্টনার।

পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য কর্পোরেট, আর্থিক ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্ব পালন করেছেন।

স্নেহাশীষ বড়ুয়া ২০২২ সালে গঠিত আইটিএ ২০২৩-এর একজন রিভিউ কমিটির সদস্য ও ২০২৫ সালে গঠিত জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেছেন৷

পেশাদার সেবার পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আইসিএবির ফ্যাকাল্টি সদস্য ও ট্যাক্স ও ল কমিটির সদস্য, আইসিএইডব্লিউ–এর অনুমোদিত টিউটর এবং বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন।

তিনি আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০০৫) ও ফেলোশিপ (২০১০) এবং আইসিএইডব্লিউ থেকে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০১৩) উপাধি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ক্যাপলান, থাইল্যান্ড ও ওমানের কেপিএমজি, সেভরন এবং আইবিএফডি–এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন।

পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, স্নেহাশীষ বড়ুয়া দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দুই দশকেরও বেশি সময় ধরে অর্থনীতি, হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে একজন সুপরিচিত ও সম্মানিত পেশাজীবী। তার দীর্ঘ ও বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট এবং কর্পোরেট গভর্ন্যান্সে একটি সুদৃঢ় ও স্থায়ী অবস্থান তৈরি করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা, আইএফআরএস এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান ও পেশাগত সততার কারণে তিনি একজন দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য পেশাদার হিসেবে পরিচিত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে, একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা, অভিজ্ঞতা ও নীতিনিষ্ঠ নেতৃত্ব ডিএসই’র কার্যক্রমের পাশাপাশি দেশের পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৭:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।