বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ডিবিএল সিরামিকসের ৩য় প্রোডাকশন লাইন উদ্বোধন

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   446 বার পঠিত

ডিবিএল সিরামিকসের ৩য় প্রোডাকশন লাইন উদ্বোধন

গ্রাহকদের নিত্য নতুন ও আধুনিক পণ্য ব্যবহারের অভিজ্ঞতা দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ডিবিএল সিরামিকসের ৩য় প্রোডাকশন লাইন।

রোববার রাজধানীর একটি তারকা হোটেলে নতুন এই প্রোডাকশন লাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিএমইএ’র প্রেসিডেন্ট ড. রুবানা হক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এমএ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমএ কাদের, গণপূর্ত অধিদপ্তরের প্রধান স্থপতি এ এস এম আমিনুর রহমান, ডিবিএল সিরামিকস লিমিটেডের ডিজএম (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাম্মদ বায়েজিদ বাশার ও হেড অব সেলস এম আবু হাসিব রন।

অনুষ্ঠানে বক্তারা ক্রেতার চাহিদামতো মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে বিদেশি সিরামিক পণ্যের আমদানী নিরুৎসাহিত করে দেশের সিরামিক শিল্পের উন্নয়নের প্রশংসা করেন।

উল্লেখ্য, বিভিন্ন বিল্ডিং ও আর্কিটেকচারাল চাহিদা মেটাতে ২০১৭ সাল থেকে টাইলস উৎপাদন ও বাজারজাত করছে ডিবিএল সিরামিকস।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।