মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

ডিভিডেন্ড ঘোষণা করেছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ জুন ২০২০   |   প্রিন্ট   |   1206 বার পঠিত

ডিভিডেন্ড ঘোষণা করেছে ইসলামী ব্যাংক

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ। শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৩ টাকা ৪০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ৩ টাকা ৯২ পয়সা।

অন্যদিকে সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত বছর একক ইপিএস ছিল ৩ টাকা ৭৭ পয়সা।

আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৯ টাকা ৬ পয়সা। আগের বছর তা ছিল মাইনাস ২ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে এককভাবেও ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২৮ টাকা ৮২ পয়সা, গত বছরের একই সময়ে সলো ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৩১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৮৮ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ৩৬ টাকা ৪৩ পয়সা।

আগামী ২০ আগস্ট, সকাল সাড়ে ১১ টায় ব্যাংকটির ৩৭বম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২১ জুলাই।

আজ অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের বৈঠক সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি। ভার্চুয়্যাল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই পর্ষদ সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মোঃ সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।