সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ঢাকা ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি পেলেন এমরানুল হক

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   654 বার পঠিত

ঢাকা ব্যাংকের এমডি হিসেবে পদোন্নতি পেলেন এমরানুল হক

ঢাকা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে সম্প্রতি পদোন্নতি লাভ করেছেন এমরানুল হক। এর আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে-বিদেশে তিন দশকের বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালের (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডে যোগদানের আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেড, জাম্বিয়ায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ঢাকা ব্যাংকের সঙ্গে দীর্ঘ পথপরিক্রমায় তিনি উপব্যবস্থাপনা পরিচালকসহ (বিজনেস ব্যাংকিং) বিভিন্ন গুরুত্বপূর্ণ করপোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এমরানুল হক বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে দেশে-বিদেশে যথা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং ও পাকিস্তানে অংশগ্রহণ করেন। তিনি একজন ‘সার্টিফায়েড করপোরেট ব্যাংকার’ এবং আমেরিকান একাডেমি অব ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফেলো। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।