শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   588 বার পঠিত

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এমপির সভাপতিত্বে এজিএমে ২০১৯ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী (এমদাদ), নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ক্লেইম কমিটির চেয়ারম্যান মো. আবুল হাসেম, নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পাটোয়ারী, পরিচালনা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, তাহমিনা আফরোজ, শাহানাজ পারভীন, খোরশেদ আলম খান, এএফএম মোতাচ্ছেম বেলাল ও বিল্লাল হোসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, কোম্পানি সচিব আবুল কালাম আজাদ এবং সিএফও মঈনুল আহছান চৌধুরীসহ মোট ২০৯ জন শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিভাবে ২০১৯ সালের ডাইরেক্টরস রিপোর্ট, অডিটেড অ্যাকাউন্টস, অডিটরস রিপোর্ট এবং ২০২০ সালের জন্য অডিটর হিসেবে মেসার্স আর্টিজান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কমপ্লায়েন্স অডিটর হিসেবে মেসার্স হুদা হোসেন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পুনর্নিয়োগ অনুমোদন করা হয়।

Facebook Comments Box

Posted ১২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০৪ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।