বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

তিনদিনের মধ্যে শুরু হতে পারে বর্ষার বৃষ্টি

সোমবার, ১০ জুন ২০১৯   প্রিন্ট   ৭৯৫ বার পঠিত

তিনদিনের মধ্যে শুরু হতে পারে বর্ষার বৃষ্টি

আগামী তিনদিনের মধ্যে দেশে বর্ষাকালের বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। আজ সোমবার সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ‘তিন দিনের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতির জন্য অবস্থা অনকূলে রয়েছে।’

বিষয়টির ব্যাখ্যা করে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম  বলেন, ‘এটা মৌসুমি বৃষ্টি। এটা বর্তমানে টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। পরবর্তী (দেশের ভেতরের দিকে) অগ্রসর হওয়ার জন্য এটি অনুকূল অবস্থায় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সামনের দিকে অগ্রসর হলে বর্ষাকাল শুরু হবে। বর্ষাকাল শুরু হওয়ার জন্য এই মৌসুমি বায়ুর প্রয়োজন।’

সিনপটিক অবস্থায়ও আবহাওয়ার একই কথা বর্ণনা করা হয়েছে। তাতে বলা হয়, ‘লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।’

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে বলা হয়, ‘রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’

সারাদিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Facebook Comments Box

Posted ০৩:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com