Ad
x

তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৯৮ বার পঠিত

তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো-বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ৫ আগস্ট বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে।

তাকাফুল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আগামী ১২ আগস্ট বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

 

Facebook Comments Box

Posted ০৩:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com