শুক্রবার ৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

দরপতনের মধ্যেও বিনিয়োগকারীরা ফেরত পেয়েছে দেড় হাজার কোটি টাকা

  |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   153 বার পঠিত

দরপতনের মধ্যেও বিনিয়োগকারীরা ফেরত পেয়েছে দেড় হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৪-২৮ নভেম্বর) দরপতনের মধ্যেও দেড় হাজার কোটি টাকার পুঁজি ফিরেছে বিনিয়োগকারীদের। অর্থাৎ আলোচ্য সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা বা ০.২৫ শতাংশ। গত সপ্তাহে প্রধান সূচক পাশাপাশি লেনদেন কমেছে। তবে দেলদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।

বিদায়ী সপ্তাহে সব সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৯ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৯২.৫৯ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ২.৮২ পয়েন্ট বা ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৬.২৩ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৫.৩৩ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬.৮৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৮৬.৩৩ পয়েন্ট বা ৮.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১.৪৯ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ২১৩টি, কমেছে ১২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৯ কোটি ৭০ হাজার শেয়ার ৬ লাখ ৫৭ হাজার ৬৪৪বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯০৬ কোটি ৫৬ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি ২ লাখ ১০ হাজার টাকা।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪২২ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা বা ১৮.১৩ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৬২ হাজার ৭১৯ কোটি ১২ লাখ ৯০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৩৫৬ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৬৩৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা বা ০.২৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৯৫ পয়েন্ট বা ০.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩২.৩০ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২৯.০৬৩ পয়েন্ট বা ০.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫০.৮৪ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৫.৪২ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ কমে এবং সিএসআই সূচক ৪.৫৮ পয়েন্ট বা ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৯.৮৬ পয়েন্টে এবং ৯৩৪.৩৩ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ২০০.৯৬ পয়েন্ট বা ১.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৬.৩৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৪৯টি, কমেছে ১৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩০ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৬৩১ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪০ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬৬৬ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৮৭ লাখ ৪৪ হাজার ৩৪ টাকা বা ২৪.৫০ শতাংশ।

 

 

Facebook Comments Box

Posted ৬:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।