|

Advertisement
×

দর বাড়ার কারন নেই ২ কোম্পানির

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৬১৩ বার পঠিত

দর বাড়ার কারন নেই ২ কোম্পানির

অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির। এগুলো হলো-  নিটল ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুইটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৪ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯ টাকা ৯০ পয়সা। ২৭ সেপ্টেম্বর তা ৩০ টাকা ৯০ পয়সায় উন্নীত হয়।
অন্যদিকে নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৩১ আগস্ট ৪০ টাকা ২০ পয়সা ছিল। ২৭ সেপ্টেম্বর তা ৬৮ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com