Ad
x

দর বাড়ার শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১২১২ বার পঠিত

দর বাড়ার শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড । এই দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২২ বারে ৫ লাখ ৭৭ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল । এই কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৮৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৯৯০ বারে ৩ লাখ ১ হাজার ৪৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার টাকা।

ইয়াকিন পলিমার গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। এই দিন কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪৬৬ বারে ৪ লাখ ৮৮ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ ৪১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মাসিউটিক্যালস, জনতা ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ, অ্যাপোলো ইসপাত ও ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Facebook Comments Box

Posted ০৪:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com