বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

দর বাড়ার শীর্ষে জিপিএইচ ইস্পাত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০   |   প্রিন্ট   |   468 বার পঠিত

দর বাড়ার শীর্ষে জিপিএইচ ইস্পাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সোমবার কোম্পানিটি সর্বশেষ ২৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭১৪ বারে ২৩ লাখ ৯৩ হাজার ১৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৬৩১ বারে ২১ লাখ ৮৮ হাজার ৩২১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৪ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। আজ কোম্পানিটির দর ১১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৩ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩২ টাকা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপোলো ইস্পাত, লিগ্যাসি ফুটওয়্যার, বিডি ফিন্যান্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, জাহিন টেক্সটাইল, হাক্কানি পাল্প ও ফাইন ফুডস লিমিটেড।

Facebook Comments Box

Posted ৬:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।