রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

দর বাড়ার শীর্ষ স্থান ধরে রেখেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   408 বার পঠিত

দর বাড়ার শীর্ষ স্থান ধরে রেখেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সদ্য তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭ টাকা ৫০ পয়সা বা ৫০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৯৯৭ বারে ২৭ লাখ ৫৭ হাজার ৪৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ২০ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ পয়সা বা ৯.৬৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ১৮০ বারে ১৭ লাখ ২৯ হাজার ৮৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিডি ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ৯.২৬ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, জিকিউ বলপেন, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল হাউজিং, সিনোবাংলা, বেক্সিমকো ও সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।