শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

দুর্নীতিমুক্ত মানসিকতা গড়ে তুলতে সামাজিক আন্দোলন দরকার: এসিএম সভাপতি এম বদরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত

দুর্নীতিমুক্ত মানসিকতা গড়ে তুলতে সামাজিক আন্দোলন দরকার: এসিএম সভাপতি এম বদরুল ইসলাম

দুর্নীতিতে জড়িতদের মানসিকতা থেকে দুর্নীতির ধারণা দূর হোক- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম)-এর সভাপতি এম বদরুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতি শুধু আইন দিয়ে নয়, নৈতিকতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমেই নির্মূল করা সম্ভব। শনিবার রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেন হলে এসিএম-এর ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত ‘দেশের সুনাগরিকের দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলন’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মকবুল হোসেন। তিনি বলেন, মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা অপরিহার্য। পবিত্র কোরআনে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাই শিক্ষা ব্যবস্থার মধ্যেই সুনাগরিক গড়ে তোলার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসিএম-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফ-উল-আলম, জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মানবাধিকার কর্মী ভিক্টর এলাহী, যশোরের কেশবপুর আসনের এমপি পদপ্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান মুগ্ধ, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়াত মাহমুদ সিজয়, সালমান মাহমুদ ও ইউসুফ হোসেন।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একটি প্রতিষ্ঠান বা আইনের একক দায়িত্ব নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তথ্যভিত্তিক সচেতনতা, গবেষণা, অ্যাডভোকেসি এবং সক্রিয় সামাজিক অংশগ্রহণের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়িত করাই এসিএম-এর মূল লক্ষ্য। সংগঠনটির বিশ্বাস, সচেতন নাগরিকরাই রাষ্ট্রে জবাবদিহি নিশ্চিত করার প্রধান শক্তি।

অনুষ্ঠান শেষে সালমান মাহমুদকে সভাপতি ও ইউসুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে এন্টি করাপশন মুভমেন্টের ২১ সদস্যবিশিষ্ট ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি: সোহরাব হোসেন অপু, ড. এনায়েত উল্লাহ সৈয়দ শিপুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাসিমা আক্তার, জাহিদ বাবুল ও এস এম রুবাইত উল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক: শাহীন বাবু, শহিদুল ইসলাম, আতাউর রহমান অনন্ত ও আতিক ডালিম; সাংগঠনিক ও প্রচার-গবেষণা সম্পাদক: মৃদুল মিঠু; অর্থ সম্পাদক: আহমেদ হোসেন ডিএম; আন্তর্জাতিক ও আইটি বিষয়ক সম্পাদক: জুয়েল রহমান, দপ্তর সম্পাদক: জামাল শিকদার; নির্বাহী সদস্য: ফয়সাল আহমেদ, জেরিনা আক্তার, শহিদুল ইসলাম শুভ, শামীম আহমেদ মামুন, সিয়াম হোসেন ও রাফিয়াত মাহমুদ সিজয়।

Facebook Comments Box

Posted ৭:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।