সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

দেশে চালু হলো প্রথম ই-কেওয়াইসি হিসাব “ইবিএল ইনস্টা অ্যাকাউন্ট”

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ জুন ২০২০   |   প্রিন্ট   |   487 বার পঠিত

দেশে চালু হলো প্রথম ই-কেওয়াইসি হিসাব “ইবিএল ইনস্টা অ্যাকাউন্ট”

রোনাকালীন গ্রাহক ও এমপ্লয়ীদের জন্য সর্বোচ্চ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। এজন্য গ্রাহকদের স্বল্পতম সময়ে ব্যাংক হিসাব খোলার সুযোগ প্রদান করছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) কেন্দ্রীয় ব্যাংকের ই-কেওয়াইসি গাইডলাইন অনুসরন করে ‘ইবিএল ইনস্টা অ্যাকাউন্ট’ শীর্ষক এই হিসাবটি গতকাল ৩১ মে চালু করা হয়, যা বাংলাদেশের জন্য প্রথম।

এই হিসাবটি খোলার সময় কোন ছাপানো ফরম পূরণ করার প্রয়োজন হবে না।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “মিনিটের মধ্যেই সুবিধাজন ও নিরাপদভাবে অ্যাকাউন্টটি খোলা যাবে, যার ফলে ব্যাংকে গ্রাহকের উপস্থিতির সময় হবে নূন্যতম। একই সঙ্গে গ্রাহকদের উচ্চ মানসম্মত ডিজিটাল ব্যাংকিং সেবাও নিশ্চিত করা হবে।”

হিসাব খোলার সময় গ্রাহকদের তাদের নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে আসতে হবে। ডিজিটাল পদ্বতিতে খুব দ্রুত গ্রাহকদের পরিচয় যাচাই করা হবে এবং তার ই-কেওয়াইসি ডিজিটাল ভাবে সংরক্ষিত থাকবে। হিসাবধারীরা ডেবিট কার্ড এবং সৌজন্যমূলক চেকবই সুবিধা পাবেন।

সকল ইবিএল শাখায় চলতি এবং সঞ্চয়ী উভয় ধরণের হিসাব খোলা যাবে।

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12344 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।