বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়ালো ‘নগদ’

বিবিএনিউজ.নেট   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   774 বার পঠিত

দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়ালো ‘নগদ’

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন।

রোববার নগদ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি যে, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। স্মরণ করতে পারি ২৬ মার্চ ’২০১৯ আমাদের যাত্রা শুরু হয়েছিল। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

১০ মাসের পথ চলায় ‘নগদ’এর উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিচ্ছে নগদ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৩:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12354 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।