বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

দ্বিগুণ সময় বেশি পাবেন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপিরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   513 বার পঠিত

দ্বিগুণ সময় বেশি পাবেন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপিরা

আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ঋণ পুনর্গঠনের সময় বাড়িয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ঋণ পুনর্গঠনে আগের চেয়ে দ্বিগুণ সময় বেশি পাবেন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপিরা।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

চলমান সংকট বিবেচনায় ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসি) দাবির প্রেক্ষিতে এ মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ৩০ জুন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে ঋণ পুনর্গঠনের সময় বাড়ানোর প্রস্তাব দেয় বিএলএফসি। তখন কেন্দ্রীয় ব্যাংক ৫০ শতাংশ সময় বাড়ানো সুযোগ দেয়া হবে বলে আশ্বাস দিয়েছিল। ওই আশ্বাসের প্রেক্ষিতে আজ সময় বাড়িয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, বিদ্যমান কোভিড-১৯ বাস্তবতায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ যাতে গ্রাহকের আর্থিক সঙ্গতি বিশ্লেষণ করে স্বীয় বিবেচনায় পুনর্গঠনের সিদ্ধান্তে উপনীত হতে পারে সে লক্ষ্যে ‘ঋণ/লিজ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা অবশিষ্ট মেয়াদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত হতে পারবে’। পূর্বে এই সময়সীমা ছিল ২৫ শতাংশ।

ব্যাংকাররা জানান, পূর্বে যেসব আর্থিক প্রতিষ্ঠান ৮ বছর মেয়াদি কোনো ঋণ পুনর্গঠন করার জন্য সময় পেত দুই বছর। এখন থেকে তারা একই ঋণ পুনর্গঠনে সময় পাবেন চার বছর।

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

রডের দাম বাড়ছে
(12409 বার পঠিত)
Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।