|

Advertisement
×

দ্বিতীয় দফায় ৫হাজার ৮৬৮ পলিসিধারীর হাতে যাচ্ছে ২৩ কোটি টাকা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ১৭১ বার পঠিত

দ্বিতীয় দফায় ৫হাজার ৮৬৮ পলিসিধারীর হাতে যাচ্ছে ২৩ কোটি টাকা

দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিকতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) হাত ধরে দ্বিতীয় দফায় ৫৮৬৮ টি পলিসির বিপরীতে পরিশোধ হচ্ছে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকার বীমা দাবি। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ অর্থ পরিশোধ করা হবে।

আইডিআরএ জানিয়েছে, গ্রাহকদের ন্যায্য দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে আস্থা পুনর্গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে এসব দাবি পরিশোধ করা হচ্ছে।

দ্বিতীয় দফায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ৬০০ পলিসিধারীকে ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ১৪৫ জনকে ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জনকে ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জনকে ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জনকে ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা দেওয়া হবে।

এর আগে ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা দাবি পরিশোধ করা হয়।

দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হচ্ছে।

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে এ কার্যক্রম নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত দাবিগুলো যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৬:২৯ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com