মঙ্গলবার ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ধারাবাহিক দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা

  |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   161 বার পঠিত

ধারাবাহিক দরপতনে দিশেহারা বিনিয়োগকারীরা

ধারাবাহিক দরপতনের কারণে লেনদেন নিয়ে দিশেহার বিনিয়োগকারীরা। সূচক একদিন বাড়লেও পরবর্তীতে লাগাতর দরপতন ঘটছে দেশের শেয়ারবাজারে। সেই ধারাবাহিকতায় আজও ০৯ ডিসেম্বর সূচকের পতনে সপ্তাহ শুরু হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এদিন সূচকের উথানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা সাড়ে ১১টার পর থেকে সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৬.৯৮ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৪.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০৪.০৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ১৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩১.৮৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১২ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৫৫৫ টি শেয়ার ১ লাখ ৯ হাজার ৬৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮৭ কোটি ৬৬ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৪.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮১.৮৩ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০৮.৬৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭ টির, কমেছে ২৪৮ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২২.০২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

এদিন ডিএসইতে ১১ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৫২১ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৩৪৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৯৩ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৭২ লাখ ২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৭ শতাংশ বা ৬৮.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৭০.১২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৫ লাখ ৭৭ হাজার ৮৩৮ টাকা।

Facebook Comments Box

Posted ৪:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।