বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

নতুন বসন্তে মাহি, রাস্তায় কাটলেন জন্মদিনের কেক

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   400 বার পঠিত

নতুন বসন্তে মাহি, রাস্তায় কাটলেন জন্মদিনের কেক

ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা মাহিয়া মাহি। দর্শকনন্দিত এই নায়িকার ২৭তম জন্মদিন মঙ্গলবার। বিশেষ এই দিনটিতে রাস্তায় কেক কেটে চমক দেখালেন ‘ভালোবাসার রঙ’খ্যাত এই নায়িকা।

জন্মদিন নিয়ে মাহিয়া মাহি’র অদ্ভুত কিছু আচরণ ছিল চোখে পড়ার মতো। আর মাহি মানে সবসময়ই অন্যরকম কিছু। এবারও তেমনটাই হলো। এবার জন্মদিনের কেকটা রাস্তার মাঝখানে কাটতে দেখা গেলো নায়িকাকে। তাও আবার সংস্কার হতে যাওয়া মহাসড়কের মাঝখানে। আর কেক কাটার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করলেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, মাহি ও তার বন্ধুরা একটি ধুলা-ময়লাওয়ালা রাস্তায় নেমে পড়েছেন। শুধু তা-ই নয়, তাদের হাতে কেক। পলিথিনের চাকু নিয়ে মাহি নিজেও কেক কাটতে প্রস্তুত, কেক কাটছেন।

ঢাকাই সিনেমার সফল এবং নির্ভরযোগ্য একজন নায়িকা মাহি৷ জীবনের বিশেষ এই দিনটিতে ভক্ত, বন্ধু-স্বজনদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

২০১২ সালে সিনেমায় পথচলা শুরু করেন মাহি। এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা। মাহি কাজ করেছেন ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়া মন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ অনেক দর্শক নন্দিত সিনেমায়।

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।