সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

নর্দার্ন জুটের সব ব্যাংক হিসাব জব্দ

বিবিএনিউজ.নেট   |   রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   447 বার পঠিত

নর্দার্ন জুটের সব ব্যাংক হিসাব জব্দ

পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দার্ন জুটের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে কারখানাটি সাময়িক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

কোম্পানির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়।

ডিএসই জানিয়েছে, চলতি বছরের ২২ জানুয়ারি উচ্চ আদালতের দেয়া আদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর নর্দান জুটের সব ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেন। এর প্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকে থাকা কোম্পানিটির সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর ফলস্বরূপ কোম্পানিটি কোনো রফতানি আয় করতে পারছে না। কাঁচামালের জন্য সরবরাহকারীদের অর্থ পরিশোধ করতে পারছে না। এমনকি শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেয়ার মত অবস্থাও নেই কোম্পানিটির।

এ কারণে কোম্পানিটির কর্তৃপক্ষ কারখানা সাময়িক বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা চলতি মাসের ২২ থেকে ২৫ তারিখের মধ্যে কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।