নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ১৩ নভেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
Posted
২:১৮ অপরাহ্ণ |
বুধবার, ১২ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com |
Amiyou Rudra