শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

নিম্নমুখী সূচকে সপ্তাহ শুরু

বিবিএ নিউজ.নেট   |   রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   397 বার পঠিত

নিম্নমুখী সূচকে সপ্তাহ শুরু

গত সপ্তাহের শেষ কার্যদিবসে উত্থান হলেও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ সেপ্টেম্বর) নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার অঙ্কে লেনদেন আগের কার্যদিবস থেকে ৪০০ কোটি টাকা বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২৩৭.১৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৪৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৭৪.৫৮ পয়েন্টে এবং দুই হাজার ৬৬৫.৬১ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১৩টির বা ৩০.০৫ শতাংশের, দর কমেছে ২৩০টির বা ৬১.১৭ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির বা ৮.৭৮ শতাংশের দর।

ডিএসইতে আজ দুই হাজার ২৫৭ কোটি ২৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল এক হাজার ৮৫২ কোটি ৪২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন ৪০৪ কোটি ৮৭ লাখ টাকা বেড়েছে।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১১১.৬৫ পয়েন্টে। আর লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৭৫টির ও ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৯৫ কোটি ২৩ লাখ টাকার সিকিউরিটিজ।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।