মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

নির্দিষ্ট ঠিকাদার যেন বারবার কাজ না পায় : প্রধানমন্ত্রী

বিবিএনিউজ.নেট   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   621 বার পঠিত

নির্দিষ্ট ঠিকাদার যেন বারবার কাজ না পায় : প্রধানমন্ত্রী

সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মাধ্যমে এমনভাবে টেন্ডার ডকুমেন্ট ও প্রক্রিয়া করতে হবে যেন নির্দিষ্ট বড় বড় ঠিকাদার (কোম্পানি) বারবার কাজ না পায়। এ বিষয়ে প্রয়োজন হলে বিধি-বিধান আরও যাচাই-বাছাই করার জন্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল মনসুর ফয়জুল্লাহকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। সভাশেষে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

প্রধানমন্ত্রী বলেন, নতুনদের কাজ করার সুযোগ করে দিতে হবে।

‘গ্রামীণ ছোট নদীতে ক্যাবল স্ট্রেনথ ব্রিজ করতে হবে। যাতে নদীতে বেশি পিলার না লাগে এবং নাব্যতা বাধাপ্রাপ্ত না হয়। ব্রিজ এমনভাবে করতে হবে যাতে নিচ নিয়ে নৌযান চলাচল করতে পারে। প্রয়োজনে যত্রতত্র ব্রিজ করা যাবে না। অতিরিক্ত আকাঁবাকাঁ নদী লুব কাটিং করে সোজা করতে হবে।’

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের কাজ শেষ হয়েছে অথচ লোকবলের কারণে বা অন্য কারণে অপারেশন করা হচ্ছে না- এমন প্রকল্প চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নুরূল মজিদ মাহমুদ হুমায়ুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।