বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

নির্বিঘ্নেই শেষ হলো বাফুফের বার্ষিক সাধারণ সভা

বিবিএনিউজ.নেট   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   520 বার পঠিত

নির্বিঘ্নেই শেষ হলো বাফুফের বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনকে কেন্দ্র করে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল এখন উৎসবমুখর। বাফুফের ডেলিগেট, প্রার্থী ও ভোটারদের সঙ্গে উৎসুক মানুষ মিলে পাঁচতারকা হোটেলটি ফুটবল সংগঠকদের পদচারনায় মুখরিত।

সকাল ১১টায় কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে শুরু হয়ে ঘণ্টাদুয়েকের মধ্যেই শেষ হয়েছে এজিএম। মূলতঃ গত এক বছরে বাফুফে যে কার্যক্রম করেছে, আয়-ব্যয় করেছে তার হিসাব অনুমোদন এবং ২০২১ সালে কি কি কার্যক্রমের বাজেট অনুমোদন হয়েছে এই সাধারণ সভায়। দ্বিতীয় পর্বে হবে নির্বাচন। আগামী চার বছরের জন্য ফুটবল পরিচালনার দায়িত্বে কারা আসছেন ভোটে তা নির্ধারণ হবে আজ।

এজিএমের পর দুপুর ২টায় শুরু হয়েছে ভোট। যে কারণে, সাধারণ মানুষের প্রথম সেশন নিয়ে কোনো আগ্রহ ছিল না। সবার দৃষ্টি দ্বিতীয় পর্বের দিকে। দুপুর ২ টায় শুরু হয়েছে ভোট, চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। ১৩৯ জন কাউন্সিলর ভোট দিয়ে ফুটবলের নেতৃত্ব নির্ধারণ করবে।

হোটেলের বলরুমে যখন চলছিল বার্ষিক সাধারণ সভা, বাইরে তখন প্রার্থীরা ব্যস্ত ছিলেন ভোটারদের মন জয় করতে। যখন কোন ভোটার হলরুমের বাইরে এসছেন তখনই তাকে ঘিরে ধরেছেন প্রার্থীরা। বাফুফের নির্বাহী কমিটির সদস্য নন এবং ভোটার নন এমন যারা প্রার্থী আছেন তাদের এজিএম স্থলে প্রবেশের অনুমতি ছিল না।

বাফুফেতে দূর্নীতি হচ্ছে- বিগত কয়েক বছর ধরে এমন অভিযোগ ছিল সালাউদ্দিন বিরোধীদের। কিন্তু সাধারণ সভায় কোনো কাউন্সিলর এ বিষয় নিয়ে কোনো কথাই বলেননি। দু’একটি বিষয় ছাড়া কোনো কিছু নিয়েই তেমন কোন আপত্তি তোলেননি কাউন্সিলররা। কোনো প্রকার হট্টগোল ছাড়া নির্বিঘ্নেই শেষ হয়েছে বাফুফের বহুল আলোচিত বার্ষিক সাধারণ সভা।

এজিএম শেষে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য হারুনুর রশিদ বলেছেন, ‘এমন সুন্দর এজিএম আমি কখনোই দেখিনি। দু’ একটি বিষয় নিয়ে কেউ কেউ কথা বলেছেন। এজিএমে এটা হওয়াই স্বাভাবিক। কেউ কেউ আগামী দিনে ফুটবল উন্নয়নে পরামর্শ দিয়েছেন। একজন কাউন্সিলর আয়-ব্যয় নিয়ে একটা ত্রুটি উল্লেখ করেছেন। কিন্তু সেটা সংশোধন করা হয়েছে। তবে সব কিছুই অনুমোদন হয়েছে।’

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেছেন, ‘খুবই সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাধারণ সভা। দুই একটি বিষয় ছাড়া বড় ধরনের কোনো আপত্তি ওঠেনি। সব কিছুই সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে।’

Facebook Comments Box

Posted ২:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।