বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৩০ বার পঠিত

ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯  সাম্প্রতি রাজধানীর গুলশান-২ হোটেল আমারীতে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবি বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক ভাইস-চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও কোম্পানীর ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল।

এছাড়া উপস্থিত ছিলেন পরিচালক  জগন্নাত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মিজানুর রহমান, মিসেস বিউটি আক্তার, মোহাম্মদ সেলিম এফসিএমএ, এফসিএ,  রুহুল আমিন এফসিএ, তানভীর আহমেদ মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তাহমিনা বিনতে মোস্তফা, তানজিমা বিনতে মোস্তফা, পরিচালক ওয়াসিকুর রহমান এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সানা উল্লাহ্।

কোম্পানী বিগত ২০১৮ইং সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে বিভিন্ন শাখা প্রধানকে পুরস্কৃত করা হয় এবং ২০১৯ইং সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মাননীয় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান মহোদয় কোম্পানীর ব্যবসাকে আরো গতিশীল করার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিশেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ০৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com