সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

পদ্মা ব্যাংকের গ্রাহক সমাবেশ

বিবিএনিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   527 বার পঠিত

পদ্মা ব্যাংকের গ্রাহক সমাবেশ

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্রাহক সমাবেশের আয়োজন করছে পদ্মা ব্যাংক লিমিটেড। সমাবেশে ব্যাংক আমানতের সুদের হার ছয় শতাংশ নেমে যাওয়া এবং ব্যাংকের সেবার বিষয়ে গ্রাহকদের কাছ থেকে মতামত নেবে ব্যাংকটি। বুধবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকটির সেবা সম্পর্কে গ্রাহকদের মতামত জানার অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর উত্তরায় ব্যাংকটির শাখায় প্রথম গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। পর্যায়ক্রমে ব্যাংকের ৫৭টি শাখাতেই এ সমাবেশের আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। অনুষ্ঠানে তিনি গ্রাহকদের সুবিধার বিষয়ে যুগোপযোগী নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসার ঘোষণা দেন। এছাড়া ব্যাংক সেবার বিভিন্ন বিষয়ে গ্রাহকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে গ্রাহকরা পদ্মা ব্যাংকের বিভিন্ন উদ্যোগের প্রশংসার পাশাপাশি গ্রাহক সেবার মান উন্নয়নের বিষয়ে পরামর্শ দেন।

পদ্মা ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, আরএমডির প্রধান সবিরুল ইসলাম চৌধুরী, করপোরেট লায়েবিলিটি হেড আমিরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক এ এইচ এম ইলিয়াস আহম্মেদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।